বর্তমান পরিপ্রেক্ষিত

শুভরাজপুর পূর্বপাড়া ঈদগাহের সীমানা প্রাচীরের নির্মাণ কাজের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

November 02, 2020

মেহেরপুর নিউজ :

মেহেরপুর জেলা পরিষদের অর্থায়নে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শুভরাজপুর পূর্বপাড়া ঈদগাহের সীমানা প্রাচীরের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা  হয়েছে।

সোমবার বিকালের দিকে সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। জেলা পরিষদের সদস্য ইমটিয়াজ আহমেদ মিরন প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। সীমানা প্রাচীর নির্মাণ কাজে ১লক্ষ টাকা ব্যয় হবে।