বর্তমান পরিপ্রেক্ষিত

শুভরাজপুর সীমান্তে মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার

By মেহেরপুর নিউজ

February 07, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর সীমান্ত বিজিবির সদস্যরা মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেছে। রবিবার ভোরের দিকে বিজিবির একটি টহল দল টহল থাকা কালীন সময়ে ৭ বোতল মদ ৫ শ পিস গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেন।

জানা গেছে হাবিলদার আব্দুল কাদের নেতৃত্বে শুভরাজপুর সীমান্তে বিজিবি’র সদস্যরা সীমান্ত এলাকায় টহল থাকাকালীন সময়ে পরিত্যক্ত অবস্থায় মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ গুলো উদ্ধার করেন।