বর্তমান পরিপ্রেক্ষিত

শুভ বড়দিন উপলক্ষে মেহেরপুরের পুলিশ সুপারের চার্চ পরিদর্শন

By মেহেরপুর নিউজ

December 25, 2019

মেহেরপুর নিউজ:

ক্রিস্টিয়ান ধর্মাবলীদের সর্ববৃহৎ উৎসব শুভ বড়দিন উপলক্ষে মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলী মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া ও বল্লভপুর চার্চ পরিদর্শন করেন।

পরিদর্শন করে পুলিশ সুপার চার্চ এর সঙ্গে সম্পৃক্ত সকলের সাথে কথাবার্তা বলেন এবং বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে চার্চের কর্মকর্তারা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় পুলিশ সুপারের পত্নী মিসেস তাহেরা রহমান, চার্চের পুরোহিত রেভারেন্ড মার্ক মার্টিন হীরা মণ্ডল, সেক্রেটারি সলেমন মন্ডল, জেলা সম্পাদক বাবুল মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে শুভ বড়দিন উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর, রতনপুর, ভবেরপাড়া, গাংনী উপজেলার নিত্যানন্দপুর চার্চে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের শুভ সূচনা করা হয় । এ উপলক্ষে চার্চ গুলোতে আলোকসজ্জা করা হয়।