বর্তমান পরিপ্রেক্ষিত

শুভ ‘বড়দিন’ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের শুভেচ্ছা বিনিময়

By মেহেরপুর নিউজ

December 24, 2023

মেহেরপুর নিউজ:

খ্রিস্টান ধর্মমম্বীদের সর্ববৃহৎ উৎসব শুভ ‘বড়দিন’ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর সাধু বার্নবার গির্জায় খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করা হয়। মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সাধু সাধু বার্নবার গির্জার ক্যাটিখ্যীষ্ট এ্যালবাট ফলিয়া সহ খ্রিস্টীয় ধর্মাবলিদের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।