বর্তমান পরিপ্রেক্ষিত

শেখপাড়া জামে মসজিদের উদ্যোগে পবিত্র কোরআন শিক্ষার আসরের পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

March 26, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরের নতুন শেখপাড়া জামে মসজিদের উদ্যোগে পবিত্র কোরআন শিক্ষার আসর পুরস্কার বিতরণ করা হয়েছে। রাতে নতুন শেখ পাড়া জামে মসজিদে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মাওলানা রফিকুল ইসলাম নুরানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা কাউছার আলী,মাহমুদুল হাসান, আবু বক্কর প্রমূখ।