বর্তমান পরিপ্রেক্ষিত

শেখ জাহিদুল ইসলাম পুলিশ সুপার পদে পদন্নোতি লাভ

By মেহেরপুর নিউজ

November 15, 2018

মেহেরপুর নিউজ, ১৫ নভেম্বর :

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পুলিশ সুপার পদে পদন্নোতি লাভ করায় পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সহ পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা শেখ জাহিদুল ইসলাম পিপিএমকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্পতিবার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের কক্ষে শেখ জাহিদুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় সহকারী পুলিশ সুপার লিয়াকত আলী, সদর থানার ওসি রবিউল ইসলাম খান, ডিআইও ওয়ান ফারুক হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।