বর্তমান পরিপ্রেক্ষিত

শেখ রাসেলের জন্মদিনে জেলা যুব মহিলা লীগের আলোচনা সভা ও কেক কাটা

By মেহেরপুর নিউজ

October 18, 2023

মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করেছে মেহেরপুর জেলা যুব মহিলা লীগ ।

বুধবার সন্ধ্যায় মেহেরপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভানেত্রী সৈয়দা মোনালিসা ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসিরা পলি, পৌর যুব মহিলা লীগের সভানেত্রী রোকসানা কামাল রুনু ,মুজিবনগর উপজেলা সভানেত্রী তকলিমা খাতুন, সাবেক ইউপি সদস্য রোজিনা খাতুনসহ যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সেখানে কেক কাটা হয় এবং পরে শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।