বর্তমান পরিপ্রেক্ষিত

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে জেলা যুবলীগের খাবার বিতরণ

By মেহেরপুর নিউজ

October 18, 2021

মেহেরপুর নিউজ :

শেখ রাসেল দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে পথ শিশুদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর পৌর কমিউনিটি হল প্রাঙ্গণে শেখ রাসেলের জন্মদিন, শেখ রাসেল দিবস উপলক্ষে পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে খাবার বিতরণ করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজু, মাহবুব ডালিম, ইয়ানুস আলী প্রমূখ।