বর্তমান পরিপ্রেক্ষিত

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পুস্পমাল্য অর্পণ

By মেহেরপুর নিউজ

October 18, 2021

মেহেরপুর নিউজ :

শেখ রাসেলের জন্মদিন। শেখ  রাসেল দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ এবং কেক কাটার আয়োজন করা হয়।

সোমবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং কেক কাটা হয়।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন উপস্থিত থেকে কেক কাটেন। এর আগে সেখানে পুষ্প মালা অর্পণ করা হয়। মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন,সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম,মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি প্রমুখ উপস্থিত ছিলেন।