মেহেরপুর নিউজঃ
শেখ রাসেল দিবস উপলক্ষে মেহেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিশেষভাবে তৈরি মঞ্চে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসান সর্বপ্রথম জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে জেলা প্রশাসক মো শামীম হাসান জেলা বাসীর পক্ষে, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পাবলিক লাইব্রেরি এবং জেলা শিল্পকলা একাডেমির পক্ষে পৃথক পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে পর্যায়ক্রমে জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের পক্ষে জেলা আনসার কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত,মেহেরপুর স্বাস্থ্য বিভাগের পক্ষে, মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মো হাসিবুস সাত্তার, সদর উপজেলা পরিষদের পক্ষে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকে ইয়ারুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ফিরোজ আহমেদ, জেলা শিক্ষা বিভাগের পক্ষে মাধ্যমিক শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন জেলা, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে পক্ষে উপ-সহকারী পরিচালক শিরিন নাহার,মেহেরপুর জেলা কারাগারের পক্ষে জেল সুপার মনির আহমেদ,মেহেরপুর জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর পক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আনিসুজ্জামান,মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে পক্ষে জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ রিতা পারভিন,মেহেরপুর টিটিসির পক্ষে অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, বিআরটিএর পক্ষে জিয়াউর রহমান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সেখানে শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হাসান রুমন,অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আব্দুল করিম,পিপি পল্লব ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।