মেহেরপুর নিউজ:
আগষ্ট মাস শোকের মাস উপলক্ষে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জলন করা হয়েছে।
১ আগস্ট প্রথম প্রহরে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে মেহেরপুর শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডঃ খ ম ইমতিয়াজ হারুন বিন জুয়েল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোমবাতি প্রজ্জলন করেন।এসময় ছাত্রলীগের সাবেক নেতা বোরহানুল আজিম রিয়াদ সেখানে উপস্থিত ছিলেন।