বর্তমান পরিপ্রেক্ষিত

শোলমারীতে খেলোয়ারদের মাঝে জার্সি বিতরণ

By মেহেরপুর নিউজ

June 07, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান রানার উদ্যোগে কাথুলী ইউনিয়নের ছেলে মেয়েদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় মনোযোগ বাড়ানোর লক্ষ্যে মাইলমারী গ্রামের তরুন খেলোয়াড়দের মাঝে জার্সি প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকালের দিকে কাথুলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কাথুলি ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিচরণ করেন।