বর্তমান পরিপ্রেক্ষিত

শোলমারীতে জেলা পরিষদের জমির উপর পাকা ঘর নির্মান

By মেহেরপুর নিউজ

January 23, 2019

মেহেরপুর নিউজ, ২৩ জানুয়ারী : মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামে জেলা পরিষদের জমির উপর পাকা ঘর তৈরী করছে শোলমারী গ্রামের উজ্জল নামের এক ব্যাক্তি। মজিববুর রহমানের ছেলে উজ্জল নিজের ক্শমতা বলে জেলা পরিষদের জায়গায় ঞর নির্মান করেছে।

বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে শোলমারী হাট সংলগ্ন জেলা পরিষদের পাকা সড়ক থেকে ১০-১৫ গজ এলাকা জুড়ে জেলা পরিষদের জায়গা। ঐ জায়গার পাশে উজ্জলের কিছু জমি রয়েছে তার পাশে জেলা পরিষদের জায়গা দখল করে পাকা ঘর নির্মান করছে।

ঐ ঘটনায় এলাকা বাসীর পক্ষ থেকে জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর আবেদন করা হয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান দেশের বাইরে থাকায় কার্যকরী পদক্ষেপ গ্রহন করতে পারছে না বলে জানাগেছে।