মেহেরপুর নিউজ:
লিচু বাগানের পরিত্যক্ত জায়গায় বারী-৪ জাতের আম গাছ লাগিয়ে লক্ষাধিক টাকার আম বিক্রি করবেন মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুল বারী।
আব্দুল বারী মেহেরপুর সদর উপজেলা শোলমারী গ্রামের পাতানা বিশ্বাসের ছেলে এবং শোলমারী মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী। জানা গেছে আব্দুল বার শোলমারী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ২০২০ সালে তার দুই বিঘা জমির লিচু বাগানের চারপাশে পরিত্যক্ত জায়গায় ১৫৬টি বারী-৪ এবং ব্যানানা ম্যাংগো’র চারা রোপন করেন।
২০২১ সালে আম গাছগুলোতে মুকুল আসলেও সেই মুকুল ভেঙে দিয়ে ২০২২ সালে ৩৬ হাজার টাকার আম বিক্রি করেন। গত বছর ওই গাছগুলো থেকে ৪৫ হাজার টাকার আম বিক্রি করেন। আমের জেলা হিসেবে খ্যাত মেহেরপুর জেলায় চলতি মৌসুমী আমের ফলন খুব একটা ভালো না হলেও আব্দুল বারির বাগানে বাড়ী-৪ এবং ব্যানানা ম্যাংগো গাছে বিপুল পরিমাণ আম এসেছে। বারী-৪ জাতের আমগুলো ৫শ গ্রাম থেকে শুরু করে এক একটি আম ১ কেজি পর্যন্ত ওজন হবে।
কাঁচা অবস্থায় হালকা ঘি রঙের আমগুলি পাকলে গাড়ো কমলা রং ধারণ করবে। এ আমের বৈশিষ্ট্য হলো আম কখনো পচন ধরে না। বারীর ঐ বাগানের আম দেখতে প্রতিদিন মানুষ জড়োহন। বাগান ঘুরে দেখা গেছে পাঁচ থেকে ছয় ফিট উচ্চতা সম্পন্ন গাছগুলোতে অসংখ্য আম ঝুলছে। আব্দুল বারী বলেন,” প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১ ইঞ্চি জমিও খালি রাখা যাবে না ” এই উক্তিকে কাজে লাগিয়ে লিচু বাগানের সমস্ত খালি জায়গায় বারী-৪ এবং ব্যানানা ম্যাংগো গাছে চারা রোপন করি।
গত দুই বছর ৭৫ হাজার টাকার আম বিক্রি করলেও এবার যেহেতু আমের ফলন বেশি এসেছে এবং বাজার মূল্য রয়েছে যথেষ্ট তাতে করে লক্ষ্যাদিক টাকা আম বিক্রি হবে বলে তিনি জানান।