বর্তমান পরিপ্রেক্ষিত

শোলমারীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

By মেহেরপুর নিউজ

August 14, 2016

মেহেরপুর নিউজ, ১৪ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলার শোলমারীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করছে হেজবুত তাওহীদ নামের একটি সংগঠন।

রবিবার বিকালে সদর উপজেলার শোলমারী বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে কুতুবপুর ইউপি সদস্য আক্তার হোসেন, ইউনিয়ন যুবলীগ নেতা আরিফুর রহমান সমাজসেবক সেলিম রেজা, নিজাম উদ্দিন, আফতাব আলী, কামারুজ্জামান, নাইম ইসলাম সহ শোলমারী গ্রামের যু্ব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।