মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামে ট্রাক্টর দিয়ে তামাকের বীজতলা নষ্ট করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় এ বীজতলা নষ্ট করা হয়। জানা গেছে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে জিয়াউর রহমান রাজাপুর গ্রামের তৈয়ব আলীর নিকট থেকে শোলমারী গ্রামের মাঠে জমি ক্রয় করে সেখানে কপি এবং তামাকের বীজ বপন করেন।
এদিকে রাতের অন্ধকারে শোলমারি গ্রামের লাভলু এবং বাবলুর নেতৃত্বে ওই জমি ট্রাক্টর দিয়ে চাষকরে তামাকের বীজতলা নষ্ট করে দিয়েছে। এ ঘটনার মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে শনিবার দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেন।