বর্তমান পরিপ্রেক্ষিত

শোলমারী পাঠান পাড়া জামে মসজিদের সংস্কার কাজের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

March 04, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পরিষদের অর্থায়নে, মেহেরপুর সদর উপজেলার শোলমারী পাঠান পাড়া জামে মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহমেদ মিরন উপস্থিত থাকে শোলমারী পাঠান পাড়া জামে মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করেন। মেহেরপুর জেলা পরিষদের দুই লক্ষ টাকা ব্যায় সাপেক্ষে মসজিদ সংস্কার কাজ করা হবে। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।