বর্তমান পরিপ্রেক্ষিত

শ্যামনগরে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

By মেহেরপুর নিউজ

April 23, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার চক শ্যামনগর গ্রামে অগ্নিকাণ্ডে একটি মোটরসাইকেলসহ গোয়ালঘর এবং বসতবাড়ি পুড়ে ছাই।  আগুনে ঝলসে গেছে দুটি গরু। সোমবার চক শ্যামনগর গ্রামের ফিরাতুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে ঘটনার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে চকশ্যামনগর গ্রামের নিফাজ উদ্দিনের ছেলে ফিরাতুল ইসলামের বসতঘরে আগুন লেগে যায়। আগুন দ্রুত পার্শ্ববর্তী গোয়াল ঘরে ছড়িয়ে যায়। এ সময় ঘরের আসবাবপত্র পুড়ে যায়।  গোয়াল ঘরের পাশে রাখা একটি হিরো হোন্ডা মোটরসাইকেল, গোয়াল ঘরে বাধা অবস্থায় দুটি গরু আগুনে পুড়ে ঝলসে যায়।

খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাবার পূর্বেই স্থানীয়রা আগুন আয়ত্বে আনে। অগ্নিকাণ্ডের ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফিরাতুল ইসলাম জানান।