বর্তমান পরিপ্রেক্ষিত

শ্যামপুরের আক্তার হোসেনের সিভি জমা

By মেহেরপুর নিউজ

May 07, 2022

মেহেরপুর নিউজ:

আসন্ন মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষ্যে সিভি জমা দিলেন আক্তার হোসেন।

শনিবার দুপুরে থেকে মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর কাছে আখতার হোসেন সিভি জমা দেন। আগামী ১৫ জুন নবগঠিত শ্যামপুর ইউনিয়ন এর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে।