বর্তমান পরিপ্রেক্ষিত

শ্যামপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেনের পক্ষে মোটরসাইকেল র‍্যালি

By মেহেরপুর নিউজ

January 02, 2024

মেহেরপুর নিউজ:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে নির্বাচনী মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতিনের উদ্যোগে নির্বাচনী মোটরসাইকেল র‍্যালি বের করা হয়।

শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতিনের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালিটি গোপালপুর শ্যামপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু করে শ্যামপুর ইউনিয়নের বসন্তপুর, পুরাতন মদনাডাঙ্গা, নতুন মদনাডাঙ্গা, আলমপুর, শ্যামপুর, বেলতলা পাড়া হয়ে কুতুবপুর ইউনিয়নের বাবুরপাড়া, সুবিদপুর, ঝাউড়িয়া ঘুরে শ্যামপুর ইউনিয়নের নওদাপাড়া, বেলেগাড়ি, দীঘিরপাড়া হয়ে গোপালপুরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে মতিউর রহমান বক্তব্য রাখেন। মোটরসাইকেল র‍্যালিতে অন্যদের মধ্যে শ্যামপুর ইউনিয়নের প্রথম প্রশাসক বিপ্লব কুমার কুন্ডু, আওয়ামী লীগ নেতা আব্দুল বারীসহ আওয়ামী লীগের নেতা কর্মীর অংশগ্রহণ করেন।