বর্তমান পরিপ্রেক্ষিত

শ্যামপুরে ইসলামী ব্যাংক পিএলসি এর এজেন্ট আউটলেট এর উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 31, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুরে ইসলামী ব্যাংক পিএলসি এর এজেন্ট আউটলেট এর উদ্বোধন করা হয়েছে। মেসার্স হিরা ট্রেডার্স এর উদ্যোগে এই আউটলেট এর উদ্বোধন করা হয়।

ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট ও মেহেরপুর শাখার প্রধান মোহাম্মদ সেলিম রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন।

ইউপি সদস্য সাইদুর রহমানের সভাপতিত্বে আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আক্তার হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হীরা ট্রেডার্সের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম হীরা, শ্যামপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড মেম্বার কুতুবউদ্দিন, সংরক্ষিত সদস্য রাশেদা আক্তার উর্মি, কুতুবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল কাশেম প্রমূখ।পরে সেখানে ফিতা কেটে এবং দোয়া মাহফিলের মাধ্যমে ইসলামী ব্যাংক পি এল সি এর এজেন্ট আউটলেট এর উদ্বোধন করা হয়।