মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।সোমবার মধ্যরাতে শ্যামপুর গ্রামের মোনাজাত হোসেনের ছেলে মনিরুলের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা ঘরে আগুন ধরিয়ে দেয় বলে মনিরুল ইসলাম জানান। অগ্নিকাণ্ডে একটি টিনের ঘর সম্পূর্ণ বশীভূত হয়েছে। এতে প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।