বর্তমান পরিপ্রেক্ষিত

শ্যামপুরে নয়ন হাবিবের পথসভা ও গণসংযোগ

By মেহেরপুর নিউজ

June 10, 2022

মেহেরপুর নিউজ:

আগামী ১৫ জুন নবগঠিত শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নয়ন হাবিব  নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন।

নয়ন হাবিবের সমর্থনে  শুক্রবার বিকালে শ্যামপুর বাজার এলাকায় পথসভা করেন। পথসভায় তিনি বলেন, আপনারা যদি আমাকে আগামী নির্বাচনে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন, তাহলে আমি নবগঠিত শ্যামপুর ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো পরে নয়ন হাবিব শ্যামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।