বর্তমান পরিপ্রেক্ষিত

শ্যামপুরে পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রের মৃত্যু

By মেহেরপুর নিউজ

August 27, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে পানিতে ডুবে রাফিন নামের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলের দিকে সদর উপজেলার শ্যামপুর নীলমণিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাফিন শ্যামপুর নীলমণিপাড়া এলাকার রিয়াজ আলীর ছেলে এবং কলমিজল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।স্থানীয় সূত্রে জানাগেছে, ঘটনার সময় রাফিন তাদের বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়।গোসল করার এক পর্যায়ে সাঁতার কাটার সময় দমফেল করে পানির নিচে তলিয়ে যায়। পরে তার পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করার পর বিকেলের দিকে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।