বর্তমান পরিপ্রেক্ষিত

শ্যামপুরে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

March 27, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতিনের উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়নের বেলে গাড়ি পাড়া গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি। অন্যদের মধ্যে বক্তব্য আলাল উদ্দিন, রবিউল ইসলাম,ইমাদুল হক, খোদা বাক্স প্রমূখ।