বর্তমান পরিপ্রেক্ষিত

শ্যামপুরে মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন

By মেহেরপুর নিউজ

September 06, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর জেলার শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর মল্লিকপাড়ায় হযরত মায়মুনা (রা–) মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার দুপুরের দিকে শ্যামপুর মল্লিকপাড়ায় হযরত মায়মুনা (রা–) মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয। মাওলানা মোঃ তাওহীদুর রহমান মাটিতে কোপ দিয়ে শ্যামপুর মল্লিকপাড়ায় হযরত মায়মুনা (রা–) মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এসময় সেখানে দোয়া অনুষ্ঠিত হয়। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক ইউপি সদস্য আখতার হোসেন, ইউপি সদস্য সাইদুর রহমান, সোহরাব উদ্দিন, তোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।