মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রাম বাসীর উদ্দ্যেগে মাদক বিরোধী গন সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে শ্যামপুর ক্লাব বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান মতির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্যামপুর ইউনিয়নের সদস্য কুতুবউদ্দিন, সাইদুর রহমান, কাকলি খাতুন,ফজিলা খাতুন,আব্দুল হান্নান।নয়ন হাবিবের সঞ্চালনায় মাদক বিরোধী গন সচেতনতামূলক সমাবেশ বক্তব্য রাখেন মেহেরপুর সদর থানার বিট অফিসার অরুন কুমার,শ্যামপুর ইউনিয়নের সদস্য তারিকুল ইসলাম, রাশিদুল ইসলাম, জিয়ারুল ইসলাম, আব্দুস সালাম, আনিচা খাতুন,রাবিদুল ইসলাম প্রমুখ।