মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের নবনির্বাচিত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সদর উপজেলার গোপালপুরে শ্যামপুর ইউনিয়নের অস্থায়ী কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ চু্ন্নু।ইউপি সচিব আজিম উদ্দিন সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন। এর আগে নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।