বর্তমান পরিপ্রেক্ষিত

শ্যামপুর ইউনিয়নের নির্বাচিত পরিষদে ৩ জন প্যানেল চেয়ারম্যান

By মেহেরপুর নিউজ

July 18, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের নির্বাচিত পরিষদে ৩ জন প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে। শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় নব-নির্বাচিত ইউপি সদস্য,এস এম ইকবাল হোসেন,সাইদুর রহমান এবং সংরক্ষিত মহিলা সদস্য নাশেদা আক্তার উর্মিকে প্যানেল চেয়ারম্যান করা হয়।

এ সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ চুন্নু সেখানে উপস্থিত ছিলেন।