বর্তমান পরিপ্রেক্ষিত

শ্যামপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 04, 2023

মেহেরপুর নিউজঃ

আগামী নভেম্বর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার সফল করার লক্ষ্যে শ্যামপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতিনের সভাপতিিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম সোবহান,শ্যামপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুর রহমান আওয়ামী লীগ নেতা আবুল হাসেম প্রমূখ।