মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জামায়েত ইসলামী শ্যামপুর ইউনিয়নে কর্মী সমাবেশের আয়োজন করা হয়। শনিবার বিকেলে শ্যামপুর ক্লাব বাজারে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়েত ইসলামীর আমির মফিদুল ইসলামের সভাপতিত্বে কর্মী সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির মওলানা তাজউদ্দীন খান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়েত ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, নায়েবে আমির মাহবুবুল আলম, জেলা রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, উপজেলা আমির সোহেল রানা,উপজেলা সেক্রেটারি জাব্বারুল ইসলাম।