বর্তমান পরিপ্রেক্ষিত

শ্যামপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

By মেহেরপুর নিউজ

July 07, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের গরিব-দুঃখী মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভিজিএফ’র চাল বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে শ্যামপুর ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করা হয়। শ্যামপুর ইউনিয়নের প্রশাসক বিপ্লব কুমার কুন্ডু শ্যামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মতিয়ার রহমান উপস্থিত থেকে ভিজিএফ’র চাল বিতরণ করেন। শ্যামপুর ইউনিয়নের প্রায় দেড় হাজার জন অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। এসময় ইউপি সদস্য কুতুব উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।