বর্তমান পরিপ্রেক্ষিত

শ্যামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন

By মেহেরপুর নিউজ

July 31, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকালের দিকে শ্যামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে শ্যামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়।

সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ ওয়াসিম আলীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল।পরে ফয়সাল হোসেনকে সভাপতি এবং আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে শ্যামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি জিয়ারুল ইসলাম, আব্দুল ফকির,মিকাইল ইসলাম, তরিকুল ইসলাম, সফিকুল ইসলাম। যুগ্ম সম্পাদক আব্দুস সালাম,মোঃ শাহিন,সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন মান্না,প্রচার সম্পাদক কুতুবউদ্দিন, সহ প্রচার সম্পাদক বানারুল ইসলাম, কোষাধ্যক্ষ দুলাল হোসেন।