বর্তমান পরিপ্রেক্ষিত

শ্যামপুর ইউনিয়নের অপরাধ দমন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 10, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের উদ্যোগে অপরাধ দমন সংক্রান্ত সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার রাতে শ্যামপুর ক্লাব বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতিনের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার । অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। সাবেক ইউপি সদস্য আখতার হেসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য স্বাগত রাখেন শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতিন।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য সাইদুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য খাজা ময়নন্দীন লিটন, সোহরাব হোসেন প্রমুখ।