বর্তমান পরিপ্রেক্ষিত

শ্যামপুর ইউপিতে ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

June 12, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ভিজিএফ এর চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালের দিকে শ্যামপুর ইউনিয়ন পরিষদে শ্যামপুর ইউনিয়নের দুস্হদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করা হয়। শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান চাল বিতরণের উদ্বোধন করেন। এ সেখানে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে শ্যামপুর ইউনিয়নের সচিব আব্দুর রহমান উপস্থিত ছিলেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শ্যামপুর ইউনিয়নের প্রায় ১ হাজার ২শ জনকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।