বর্তমান পরিপ্রেক্ষিত

শ্যামপুর ইউপি‘র নবনির্বাচিত চেয়ারম্যান মতিয়ার রহমান মতিনকে সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

June 24, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মতিয়ার রহমান মতিনকে সংবর্ধনা। শুক্রবার বিকালে শ্যামপুর ইউনিয়নের আলমপুর গ্রামবাসীর উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।

আওয়ামী লীগ নেতা বদরুদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে আলমপুর এ অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম সাহীন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত চেয়ারম্যান মতিয়ার রহমান মতিন।

আওয়ামী লীগ নেতা আবুল হাসেমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ইদ্রিস আলী, শহিদুল ইসলাম, মফিজ মোল্লা প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান মতিউর রহমান মতিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।