বর্তমান পরিপ্রেক্ষিত

শ্যামপুর ইউপি উপনির্বাচনের প্রতীক বরাদ্দ

By মেহেরপুর নিউজ

July 11, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে সদস্য পদে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা নির্বাচন অফিস মিলনায়তনে ওয়ার্ড সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওয়ালীউল্লাহ ওয়ার্ড সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী এসময় সেখানে উপস্থিত ছিলেন।

শ্যামপুর ইউনিয়নের সদস্য পদে উপনির্বাচন মামলত হোসেন( তালা),মোয়াজ্জেম হোসেন(ফুটবল) , মিকাইল ইসলাম (টিউবওয়েল) এবং রবিউল ইসলাম(মোরগ) প্রতিক লাভ করেছেন। আগামী ২৭ জুলাই উপ নির্বাচনে অনুষ্ঠিত হবে।