মেহেরপুর নিউজ:
জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমানের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শনিবার বিকালে এ শোভাযাত্রা বের করা হয়।
শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটি মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রাম থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে মেহেরপুর শহীদ শামসুজ্জোহ নগর উদ্যানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিপুল পরিমাণ মোটরসাইকেল, ইজিবাইক, বাস আলগান, নসিমনে শ্যামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষজন অংশগ্রহণ করেন।