বর্তমান পরিপ্রেক্ষিত

শ্যামপুর এস কে ইউ দাখিল মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 07, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর এস কে ইউ দাখিল মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে শ্যামপুর এস কে ইউ দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আখতার হোসেনের সভাপতিত্বে অভিভাবক সমাবেসে বক্তব্য রাখেন ইউপি সদস্য সাইদুর রহমান, কুতুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, আবুল কাশেম, তোজাম্মল হোসেন,আব্দুল বারী, ইয়াকুব আলী, মঙ্গল মীর প্রমূখ।