বর্তমান পরিপ্রেক্ষিত

শ্যামপুর প্রবাসী কল্যাণ মানব সেবা সংগঠনের শীতবস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

December 10, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর প্রবাসী কল্যাণ মানব সেবা সংগঠনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমঝুপি ইউনিয়নের মেম্বার আক্তার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বারি, শ্যামপুর প্রবাসীকল্যাণ মানব সেবা সংগঠনের সদস্য মোস্তাফিজুর রহমান বিথন, জবেদ আলী, জহিরুল ইসলাম, মোহাম্মদ হায়দার আলী প্রমুখ। পরে সেখানেব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং শ্যামপুর গ্রামের প্রবাসীদের কল্যাণে দোয়া করা হয়েছে।