বর্তমান পরিপ্রেক্ষিত

শ্যামপুর শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সততা ষ্টোরের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

August 26, 2017

মেহেরপুর নিউজ, ২৬ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলার শ্যমপুর শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সততা ষ্টোরের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নফ কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতাকেটে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন।

আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহামেদ চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার মোহাম্মদ মামুন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক, সহকারী পরিদর্শক বিশ্বজিৎ গোলদার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য আখতার হোসেন, সহকারী শিক্ষক ইলিয়াস হোসেন, শিক্ষার্থী আনিকা তাসরিন বুশরা প্রমুখ।