বর্তমান পরিপ্রেক্ষিত

শ্যামপুর শালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

By মেহেরপুর নিউজ

December 15, 2017

মেহেরপুর নিউজ, ১৫ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

শুক্রবার সকালে ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন লে. কর্ণের (অবঃ) আব্দুল ওহাব। বিশেষ অতিথি ছিলেন আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহামেদ চুন্নু, জেলা পরিষদের সদস্য খাজাময়নুদ্দীন লিটন, ইউপি সদস্য আকতার হোসেন, ফাহিমা খাতুন, আকতার হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জবেদ আলী, আব্দুল বারী, আব্দুল মজিদ, সোহরাব হোসেন, ডা. সাইদুর রহমান, আব্দুর রহমান, আব্দুর সালাম, সাংবাদিক সহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চলনা করেন ইলিয়াস হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক।