বর্তমান পরিপ্রেক্ষিত

শ্যামপুর- শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে হাসিনা বিলকিস বিশ্রামাগারের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

October 19, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর রংধনু বন্ধু পরিষদের উদ্যোগে শ্যামপুর- শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে হাসিনা বিলকিস বিশ্রামাগারের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে শ্যামপুর- শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হাসিনা বিলকিস বিশ্রামাগারের উদ্বোধন করা করা হয়। অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল আব্দুল ওহাবের সহধর্মিনী হাসিনা বিলকিস ফিতা কেটে শ্যামপুর- শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে হাসিনা বিলকিস বিশ্রামাগারের উদ্বোধন করেন।এ সময় সেখানে মোনাজাত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে কর্নেল ( অবঃ) আব্দুল ওহাব, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, প্রফেসর আব্দুল মজিদ, নুরুল আহমেদ শ্যামপুর শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ ও উপস্থিত ছিলেন।