মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৯ জুলাই: শ্রমিক নির্যাতনের প্রতিবাদ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিয়ার রহমানের অপসারনের দাবিতে মেহেরপুরে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটরে ডাক দিয়েছে জেলা মটর শ্রমিক ইউনিয়ন। মেহেরপুর মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান জানান, গতকাল রাতে শহরের মল্লিক পাড়ায় পটকা ফুটানোর অভিযোগে মটর শ্রমিকের ৩জন সদস্যকে আটক করে। শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আটককৃতদের ছাড়াতে থানায় গেলে সদর থানার ওসি শেখ আতিয়ার রহমান শ্রমিক নেতাদের সাথে দুর্ব্যবহার করেন। এর প্রদিবাদে ও ওসির অপসারনের দাবিতে আজ শনিবার ভোর থেকে আন্তঃজেলা ও দুরপাল্লার সকল ধরনের বাস চলাচল বন্ধ ঘোষনা করা হয়।