বর্তমান পরিপ্রেক্ষিত

ষােলটাকা ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান আনােয়ার পাশা ও মেম্বরদের সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

December 18, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার ষােলটাকা ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান আনােয়ার হােসেন পাশা ও নব-নির্বাচিত মেম্বরদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের মিকুশিস মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সংবর্ধনার আয়োজন করে এলাকাবাসি। অনুষ্ঠানে সভাপতিত্ব ষােলটাকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চেয়ারম্যান আনােয়ার হােসেন পাশা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা যুবলীগের সহ-সভাপতি আল ফারুক।

যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি ও মাসুদ রানা তুফানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ