বর্তমান পরিপ্রেক্ষিত

ষোলটাকা ইউপির উদ্যোগে সাইকেল বিতরণ

By মেহেরপুর নিউজ

June 17, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ষোলটাকা ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিলের আওতায় শিক্ষার্থীদের মাঝে সাইকেল এবং কৃষকদের মাঝে আগাছা পরিষ্কার করা যন্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে ষোলটাকা ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাইকেল এবং কৃষকদের মাঝে আগাছা পরিষ্কার করা যন্ত বিতরণ করা হয়।গাংনী উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী খানম উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে সাইকেল এবং কৃষকদের মাঝে আগাছা পরিষ্কার করা যন্ত বিতরণ করা হয়।এসময় ষোলটাকা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার পাশা সহ ইউপি সদস্য গণ উপস্থিতি ছিলেন।