মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রাহিমা খাতুনকে ইউনিয়ন পরিষদ থেকে বের করে দেয়ার অভিযোগে সাংবাদিক সম্মেলনে প্রতিবাদে পাল্টা পাল্টি সাংবাদিক সম্মেলন করেছেন কুতুবপুর ইউনিয়নপর চেয়ারম্যান সেলিম রেজা। মঙ্গলবার রাতে উজুলপুর গ্রামে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনের সেলিম রেজা বলেন, মঙ্গলবার দুপুরের দিকে ইউনিয়ন পরিষদে মাসিক সভা চলছিল। মাসিক মিটিং এ কৃষি প্রণোদনা নিয়ে আলোচনা চলছিল। আলোচনার এক পর্যায়ে প্রণোদনাকে কেন্দ্র করে আমাদের ৭,৮ ও ৯ নং মহিলা ওয়ার্ড কাউন্সিলর রহিমা খাতুন উত্তেজিত কথা বার্তা শুরু করে তখন মেম্বার সাহেবরা সহ আমিও তার ভাষা সংযত করার জন্য অনুরোধ করি। এক পর্যায়ে সে বেশী উত্তেজিত হয়ে পরে। এ কারণে তাকে আমরা বলি এটা একটা অফিস এখানে অশ্লীল কথা বার্তা বলা বেমানান। আপনি মূখ বন্ধ করুন নইতো বাইরে যেয়ে কথা বলুন।
এর পরিপ্রেক্ষিতে সে বাইরে যেয়ে তার অশ্লীল কথা বার্তা এবং আমার বিরুদ্ধে বিভিন্ন কথা বার্তা বলছে। যেটা মিথ্যা বানোয়াট আমি এর তীব্র প্রতিবাদ জানাছি। এখন নির্বাচনের সময় আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমি নৌকার পক্ষে নির্বাচন করছি। এই নির্বাচন করার কারণে আমার প্রতিপক্ষ পার্টি বিষয়টিকে ইন্দন দিয়ে বিষয়টিকে আরো খারাপ করার জন্য একটা মিথ্যা বানোয়াট সাংবাদিক সম্মেলন করেছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাছি।
সাংবাদিক সম্মেলনে ইউপি সদস্য আফজাদ হোসেন ভদ্র, গোলাম মর্তুজা মুতু, আশরাফুল আলম, আরফাজুল, হেলাল উদ্দিন, রাজন আলী, গোলাম হোসেন, আরিফুল ইসলাম, আবুল কাশেম, শাহনাজ খাতুন, ফাতেমা খাতুন উপস্থিত ছিলেন ।