মেহেরপুর নিউজ:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার বিকালে পরীক্ষা চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
গত ২০ মার্চ মেহেরপুর সহ ২২ জেলায় গৃহীত লিখিত মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ৫ হাজার ৪৫৬ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন পূর্বক প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়। এতে মেহেরপুর জেলায় ৭৩ কে নির্বাচন করা হয়। মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।