রাজনীতি

সকলকে এক কাতারে দাড়িয়ে দলকে সুসংগঠিত করতে হবে.. . . . .. ..এমপি জয়নাল আবেদীন

By মেহেরপুর নিউজ

November 11, 2012

আবু আক্তার, মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ নভেম্বর: মেহেরেপুরে যুবলীগের ৪০ বছর পুর্তি উপলক্ষে অনুষ্টিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন বলেন, সকলকে এক কাতারে দাড়িয়ে দলকে সুসংগটিত করতে হবে। আগামী নির্বাচনের জন্য সকল কে  একত্র হয়ে কাজ করার আহবান জানান তিনি। আজ রোবাবার বিকালে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামের সভাপতিত্বে প্রতিষ্ঠা বাষিকী’র আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর শহর আওয়ামীলীগ সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলী ,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম,শহর যুবলীগের সভাপতি শেখ কামাল,গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন,সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু  ,জেলা যুবলীগের সহসাংগঠনিক সম্পাদক নিশান সাবের প্রমুখ। এছাড়া অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন , শান্তির প্রতিক  কবুতর উড্ডয়ন, জাতির জনক বঙ্গবন্ধুর ও যুবললিগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল করিম মনির প্রতিকৃতি পুষ্পমাল্য অর্পন, জন্মদিনের কেক কাটা, সকল শহীদদের স্মরনে ১ মিনিট নিরবতা সহ আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশ বাজি ফোটানো। আলোচনা সভা শেষে সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশ বাজি ফোটানো হয় ।