বর্তমান পরিপ্রেক্ষিত

সকলের সহযোগিতা নিয়ে মেহেরপুর পৌর এলাকার উন্নয়ন করা হবে – পৌর মেয়র

By মেহেরপুর নিউজ

September 25, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন বলেছেন সকলের সহযোগিতা নিয়ে মেহেরপুর পৌর এলাকার উন্নয়ন করা হবে। পৌর মেয়র বলেন এই শহর পরিষ্কার রাখা পৌরসভার কর্তৃপক্ষের একার পক্ষে সম্ভব নয়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

পৌর মেয়র মাহফুজ রহমান রিটন শনিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন কালে তিনি এ কথা বলেন। এসময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি আক্তার প্রমুখ পৌর মেয়র এর সাথে ছিলেন।